রাজধানীতে দেয়ালচাপায় পথচারী নিহত
রাজধানীর ভাটারায় দেয়ালচাপায় নিহত হয়েছেন এক পথচারী।
নিহতের নাম রবিউল আউয়াল (১৮)।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নূরেরচালা এলাকায় এ ঘটনা ঘটে বলে ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাস্তায় হেঁটে যাওয়ার সময় পাশের একটি স্থাপনার সীমানা দেয়াল ধসে পড়লে চাপা পড়েন রবিউল।
“পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করেন।”
রবিউলের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে জানান ওসি নুরুল।
