পিরোজপুরে ২০ লাখ টাকার পলিথিন ধ্বংস
পিরোজপুরের কাউখালীতে তিন ব্যবসায়ীকে জরিমানা এবং প্রায় ২০ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ করার পর পুড়িয়ে ফেলা হয়েছে।
সোমবার উপজেলার দক্ষিণ বন্দরে অভিযান চালিয়ে পলিথিন জব্দ এবং ব্যবসায়ীদের জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহীন।
পরে দক্ষিণ বাজার চিরাপাড়া নদীর চরে জনসম্মুখে সব পলিথিন পুড়িয়ে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “র্যাব-৮-র ডিএডি আনোয়ার হোসেন ও ডিএডি মো. শাহরিয়ারের সহযোগিতায় একটি দল নিয়ে অভিযান চালানো হয়।
“অভিযানের সময় ব্যবসায়ী কালাম, শাহাদাত ও হান্নানের পাঁচটি গুদাম থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের সাত হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।”
পরে ম্যাজিস্ট্রেট প্রত্যেক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন বলে জানান র্যাব-৮- এর ডিএডি আনোয়ার হোসেন।
