২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 10:06 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

গোবিন্দগঞ্জ থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম জানান, সোমবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে রিনা খাতুন (২২) মারা যান।

রিনা গোবিন্দঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের রমজান আলীর মেয়ে।

এ ঘটনায় রিনার স্বামী রেজাউল ইসলামসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে বলে ওসি জানান।

ওসি বলেন, “পাঁচ-ছয় বছর আগে রিনার সঙ্গে রেজাউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা কারণে-অকারণে তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল।

“শুক্রবার বিকালে একটি কলাগাছের পাতা কেটে ভেড়াকে খাওয়ানোর অপরাধে রিনাকে তার ননদ ও শাশুড়ি বেদম মারপিট করে।রিনা সংজ্ঞাহীন হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে ঘটনা অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।”

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিনার শরীরে একাধিক জখমের চিহ্ন ছিল বলে জানান ওসি।