নারী নির্যাতনের বিচারে নারী বিচারক নিয়োগের সুপারিশ
নির্যাতনের শিকার নারীরা যাতে ন্যায় বিচার পান সেজন্য নারী বিচারক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে মহিলা ও শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
এছাড়া নারী ও শিশু নির্যাতন কেন্দ্রিক দুর্ঘটনা কবলিত স্থানগুলোতে তৎক্ষণাৎ পরিদর্শন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের পরবর্তী মনিটরিংয়ের সুপারিশও করে কমিটি বলে জানানো হয় বিজ্ঞপ্তিতিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং নারীদের স্বাবলম্বী করতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও নতুন নতুন সৃষ্টিশীল কর্মসংস্থানের ব্যবস্থা জোরদার করার সুপারিশও করা হয়।
কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হুইপ মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও রিফাত আমিন অংশ নেন।
