দিনাজপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম।
নিহত জাকির হোসেন (৩২) ও আবু সাইদ (২৯) পঞ্চগড় জেলা সদরের বাসিন্দা।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির ও আবু মোটরসাইকেলে করে দিনাজপুর আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
