২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ৩ শিবিরকর্মী আটক

কিশোরগঞ্জে গোপন বৈঠক থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার দুপুর ১টায় জেলা শহরের নগুয়া এলাকায় জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানান এএসআই বদরুল ইসলাম।

আটক হয়েছেন মাসুম আহমেদ (২১), মোস্তাকিম (১৮) ও আল বয়ান (২১)।

এএসআই বলেন, অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেলেও তিন জন আটক হয়।

“এ সময় সেখান থেকে জেহাদি বইপত্র, সিডি, ৯টি মোবাইল ফোনসেট, তিনটি মোটরসাইকেল ও ছয়টি সাইকেল উদ্ধার করা হয়।”

গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।