২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে ডোবায় ডুবে মারা গেছে চার বছর বয়সী একটি শিশু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার সকালে কাজলা মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. তানিম (৪) প্রবাসী নজরুল ইসলামের ছোট ছেলে।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, বেলা ২টার দিকে তানিম নামের শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মামাত ভাই এস এম মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যপাড়ায় ডোবার ওপর কাঠের পাটাতন দিয়ে বানানো একটি ঘরে তানিম ও তার বড় দুই ভাই-বোনকে নিয়ে থাকেন তার মা।

“সকালে খেলার সময় তানিম সবার অগোচরে ডোবার পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবার মধ্যে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।”