২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুর সদর উপজেলার দুই এলাকায় অভিযান চালিয়ে সাড়ে আটশ ইয়াবা ও আড়াই কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2015, 01:54 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সদরের টুমচর গ্রাম ও পৌর শহরের একটি বাসায় এ অভিযান চালানো হয় বলে লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

গ্রেপ্তাররা  হলেন-  মো. আনোয়ার হোসেন, কথা চৌধুরী, মো. লিটন ও আব্দুর রহিম। তারা সবাই লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরের টুমচর গ্রামের জনতা বাজার থেকে আড়াই কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে পৌর শহরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের রাজু ম্যানশন নামের একটি বাসা থেকে দুজনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।