২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে গলাকাটা লাশ উদ্ধার

জয়পুরহাট সদর উপজেলায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2015, 05:40 PM

Updated : 22 Aug 2022, 01:09 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার দস্তপুর গ্রামের মাঠ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পেয়ে পু্লিশকে খবর দেয়। পু্লিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

১০/১৫ দিন আগে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে মৃতদেহ ফেলে গেছে বলে ধারণা করছেন ওসি।