২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 01:08 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার মাহিষ বাথান এলাকায় ঢাকাগামী চাঁপাই এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. দাদন মিয়া।

নিহত মো. সোহেল রানা (২৫) টাঙ্গাইল সদরের মীরের বেদকা এলাকার মাফিজ উদ্দিনের ছেলে।

আহত জীবন সুত্রধর (২২) টাঙ্গাইলের বাশাইল থানার বিরালা গ্রামের সুরেন্দ্র সুত্রধরের ছেলে।তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এএসআই দাদন মিয়া বলেন, চাঁপাই এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে সোহেল ও জীবন নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে সোহেলের মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।