২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিতার যৌতুকের দাবিতে বিয়ে ভাঙায় পুত্রের আত্মহত্যা

পিতা যৌতুক দাবি করায় বিয়ে ভেস্তে যাওয়ায় এক পুত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 01:08 PM

সোমবার সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্থানীয়রা মাছ ধরার জন্য হবিবুল্যাপুর গ্রামের রমেন চন্দ্র সরকারের বাঁশঝাড়ে গেলে গলায় ফাঁস দিয়ে ঝুলানো অবস্থায় বেলাল মিয়ার (২৪) লাশ দেখতে পায় বলে জানান সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক জয়নুল আবেদিন।

উপজেলা সদরের উত্তর কাজিবাড়ি সন্তোলা গ্রামে নুরুল ইসলাম মিস্ত্রির ছেলে বেলাল আনসার ব্যাটালিয়ান সদস্য ছিলেন।

নিহতের পরিবারকে উদ্ধৃত করে উপ-পরিদর্শক জয়নুল জানান, বেলাল মিয়া বিয়ে করার জন্য ছুটি নিয়ে সম্প্রতি বাড়িতে আসেন। পার্শ্ববর্তী এক গ্রামে মেয়েকে পছন্দও করেন। কিন্তু পাত্রর বাবার দাবিকৃত যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় বিয়েতে ভেঙে যায়।

এ ঘটনায় বাবার সঙ্গে অভিমান করে বেলাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় বেলালের ভাই আব্দুল মোন্নাফ বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।