২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ৬

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদল নেতা সবুজ হত্যার ঘটনায় মামলা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 01:06 PM

চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, ১০ জনকে আসামি করে শুক্রবার দুপুরে চন্দ্রগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন নিহত সবুজের ভাই ওলি উল্লাহ।

‘জমি নিয়ে বিরোধের জেরে’ বৃহস্পতিবার রাতে কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সবুজকে (২৮) গলা কেটে হত্যা করা হয়। 

ওসি হুমায়ুন কবির জানান, ওই ঘটনায় দায়ের করা মামলার ছয় আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এরা হলেন বেলাল হোসেন, আনোয়ার হোসেন আরিফ, জহির উদ্দিন, মহিন উদ্দিন, রিয়াদ হোসেন ও মানছুরা বেগম।

বাকি আসামিদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, রাতে সবুজ নিজের মুরগির খামারে ঘুমিয়ে ছিলেন। একজন তাকে ডাকতে গিয়ে লাশ দেখে থানায় খবর দেন। 

নিহতের পরিবার জানিয়েছে, স্থানীয় বেলাল হোসেন ও আনোয়ার হোসেনের সঙ্গে সবুজের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

পুরনো খবর:

লক্ষ্মীপুরে যুবদল নেতা খুন, প্রতিবেশী আটক