২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাস-অটো সংঘর্ষে ২ নারী নিহত

ফেনীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 11:42 PM

Updated : 22 Aug 2022, 01:04 PM

পরশুরাম থানার ওসি আবুল কাশেম চৌধুরী জানান, সোমবার রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের চিথলিয়া এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন অটোচালকসহ দুজন।

নিহতরা হলেন- পরশুরামের রামপুর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম (৪০) ও মধ্যম ধনিকুণ্ড নোয়াপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী বকুল বেগম (৪৫)।

এতে আহত সানু মিয়া (৬৫) ও অটোচালক ইসমাঈল হোসেনকে (২৫) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের চিথলিয়া এলাকায় ‘উত্তরা সুপার’ বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলে হাজেরা বেগম নিহত হন। স্থানীয়রা আহতদের ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে বকুলের মৃত্যু হয়।

হতাহতদের মধ্যে ইসমাঈল ছাড়া অন্যরা সবাই অটোরিকশার যাত্রী। অটোরিকশা ও বাসটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলেও জানান তিনি।