২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিন ছাড়ানোর নামে মেয়েকে হত্যা: বাবা রিমান্ডে

চাঁদপুরের শাহরাস্তিতে জিন ছাড়ানোর নামে মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 04:04 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

সোমবার দুপুরে চাঁদপুরের বিচারিক হাকিম তাসলিমা শারমিন এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের ওসি মো. মনিরুজ্জামান।

গত ৪ অগাস্ট শাহরাস্তি উপজেলার তারাপুর কামার বাড়িতে ‘জিন ধরেছে’ এই অজুহাতে বাবা-মায়ের নির্যাতনে মারা যায় সাড়ে তিন বছর বয়সী সুরাইয়া। এ ঘটনায় পুলিশ শিশুটির বাবা এমরান হোসেন ও মা আমেনা বেগমকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, পুলিশ এমরান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিশুটির মা আমেনা বেগম বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে রয়েছেন বলে জানান তিনি।

পুরনো খবর:

জিন ছাড়ানোর নামে মেয়েকে পিটিয়ে মারল বাবা-মা