২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সরকারিভাবে পাট ক্রয় শুরু

গাইবান্ধায় সরকারিভাবে চলতি বছরের পাট ক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 07:37 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

রোববার সদরের জাতীয় জুট মিলস লিমিটেডের ক্রয় কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মুখ্য পাট পরিদর্শক মকবুল হোসেন।

পাট ক্রয় কর্মকর্তা নুরুন্নবী মন্ডল জানান, উদ্বোধনী দিনে প্রতি মণ পাট এক হাজার ৬৬১ টাকা দরে কেনা হচ্ছে। বিকাল ৫টা পর্যন্ত মোট ৫০০ মণ পাট ক্রয় করা হয়েছে।

২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত পাট ক্রয় করা হবে। তবে কী পরিমাণ পাট ক্রয় করা হবে এ সম্পর্কে কোন নির্দেশনা নেই বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাট ক্রয় কর্মকর্তা নুরুন্নবী মন্ডল, মোজাম্মেল হক, কৃষক নেতা মোসাদ্দেক আহম্মেদ বুলবুল, রফিজুল হক, জাকির হোসেন, প্রবীর কুমার সাহা প্রমুখ।