ঢাকায় ম্যাসাজ পার্লারে পুলিশের অভিযানে আটক ৩১
ঢাকার ফার্মগেইটে অনুমোদনহীন এক ম্যাসাজ পার্লারে অভিযান চালিয়ে ৩০ জন নারী-পুরুষের সঙ্গে সেনা বাহিনীর এক সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ফার্মগেইটের রহমান ম্যানসন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পুলিশের অভিযানে আটক সেনা সদস্যকে তার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম।
সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদেকুর রহমানের সঙ্গে আটক অন্যরা হলেন আজিজুল হক (৫২), আব্দুল মান্নান (২৩), হাফিজ (৪৫), নুরু মিয়া (৬৩) ও সোহেল রানা (২৮)।
“কিন্তু ঈদের পর আবার তা চালু হয়েছে জানতে পেরে পূর্ব তেজতুরী বাজারের রহমান ম্যানশনে অভিযান চালানো হয়।”
অনুমোদনহীন ওই ম্যাসেজ পার্লারের কোনো নাম ছিল না বলেও জানান ওসি।
ক্যাপ্টেন সাদেককে সেনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা পুলিশ কর্মকর্তা মাজহার জানালেও বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়, এই বিষয়ে তাদের কিছু জানা নেই।
