জাফলংয়ে নিখোঁজ ২ ছাত্রের সন্ধান মেলেনি
সিলেটের গোয়াইনঘটা উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ দুই পর্যটকের সন্ধান মেলেনি।
বুধবার বিকাল ৪টার দিকে জিরো পয়েন্টে পিয়াইন নদীতে নেমে নিখোঁজ হন ঢাকার ওয়ারীর শংকর ঘোষের ছেলে সোহাগ ঘোষ (১৮) ও একই এলাকার সানু উল্লাহর ছেলে এহসানুল হক অন্ত (১৮)।
সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, বুধবার বিকাল থেকেই ফায়ার র্সাভিসের ডুবুরি দল ও স্থানীয় একটি ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
তবে বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে বলে জানান তিনি।
উদ্ধার কাজে অংশ নিতে ঢাকার একটি ডুবুরি দলও আসছে বলেও জানান তিনি।
চার বন্ধুসহ ঢাকার ওয়ারী থেকে জাফলং বেড়াতে এসেছিলেন তারা।
