সাঁতার কাটতে গিয়ে দুই পর্যটক নিখোঁজ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই পর্যটক নিখোঁজ হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে জাফলং পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্টে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে তারা নিখোঁজ হন বলে পুলিশ জানিয়েছে।
নিখোঁজ দুজন হচ্ছেন ঢাকার ওয়ারী এলাকার শংকর ঘোষের ছেলে সোহাগ ঘোষ (১৮) এবং একই এলাকার সানু উল্লাহর ছেলে এহসানুল হক অন্ত (১৮)।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, চারবন্ধুসহ ঢাকার ওয়ারী থেকে জাফলং বেড়াতে এসেছিলেন তারা।
বিকেলে জাফলং পর্যটন কেন্দ্রের জিরো পয়েন্টে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন তারা।
ইতোমধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুলী দল তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।
