২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়িচাপায় যুবক নিহত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় নিহত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 02:59 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

নিহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাজীপুরে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাহার আলম জানান, বৃহস্পতিবার ভোরে মহাসড়কের উত্তর সালনা এলাকায় জাতীয় উদ্যানের সামনে গাড়ি চাপায় ওই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

এসআই বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনায় মুখসহ দেহের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তাকে চেনার উপায় নেই।”

ময়নাতদন্তের জন্য যুবকের লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।