২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের চাকা ফেটে গাছে ধাক্কা, আহত ৩০

কুষ্টিয়ার খোকসায় চাকা ফেটে বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2015, 02:57 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

খোকসা থানার ওসি কাজী দাউদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বিলজানি বাজারের পাশে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চালকসহ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, বিলজানি বাজারের কাছে কুষ্টিয়া থেকে দৌলতদিয়ামুখী পদ্মা-গড়াই পরিবহনের বাসটির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান।

“এসময় বাসটির সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের অধিকাংশই বাসের আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানান তিনি।