২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা চালাতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার দুপুরে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে জানান ভাঙ্গা থানার ওসি মো. নাজমুল ইসলাম।

নিহত সজীব খান (১৮) উপজেলার কালামৃধা ইউনিয়নের নড়াকান্দা গ্রামের রুস্তম খানের ছেলে।

ওসি জানান, সোমবার বিকেলে সজীব কুমার নদে নৌকা চালাতে গিয়ে নিখোঁজ হন।

বুধবার দুপুরে নদে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

সজীবের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।