২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় যুবকের লাশ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 09:11 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

বুধবার বিকালে পোস্তখোলা সেতুর কাছাকাছি এলাকায় লাশটি পাওয়া যায় বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. হুমায়ন কবীর জানান।

আনুমানিক (২৫) বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুড়িগঙ্গায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসআই আরও জানান, লাশের গায়ে নীল রঙ্গের জিন্স প্যান্ট ও খয়েরি চেক রঙ্গের শার্ট ছিল।

লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে এসআই বলেন, ধারণা করা হচ্ছে দুদিন আগে হত্যার পর লাশটি কেউ বুড়িগঙ্গায় ফেলে গেছে।