২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

বগুড়ায় বিভিন্ন মামলার ছয়আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার গভীর রাতে শহরতলীর বগুড়া-সারিয়াকান্দি সড়কের ছাতিয়ানতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার ধাওয়াপাড়া নাটাইপাড়ার জামিল আহম্মেদ শুভ (৩৫), শাজাহানপুরের দড়িনন্দ গ্রামের আব্দুল হাদী (৫৩), শহরের দক্ষিণ ধাওয়াপাড়ার আনোয়ারুল ইসলাম রানা (৪২),নাটাইপাড়ারমনিরুজ্জামান মানর (২০), ধাওয়াপাড়ার রাজিব সুলতান (২১) ও শাজাহানপুরের মাদলা চাচাই তারার সুরুজ মিয়া (৩২)।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে ছাতিয়ানতলা এলাকায় একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এই ছয়জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ব্রিফিংএ আরও বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে শুভ শহরে নাছিম ও রঞ্জু হত্যা মামলার ১ নম্বর আসামি, সংলাপ হত্যা মামলার ২ নম্বর আসামি ও খোকন হত্যা মামলার সন্দেহভাজন আসামি।

এছাড়া  শুভর বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির ও একটি অপহরণ মামলা রয়েছে এবং হাদী আর্মি সৈনিক সাইফুল হত্যা মামলায় ১০ বছর কারাভোগ করেছে বলে জানান পুলিশ সুপার।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আল হাসাদ মাহফুজুর রহমান মাহফুজসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।