নড়াইলে উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ কায়সারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবারর রাতে লোহাগড়ার নলদী এলাকা থেকে উপজেলা জামায়াতের এই সেক্রেটারিকে আটক করা হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, “কায়সারের বিরুদ্ধে পুলিশের উপর হামলার মামলাসহ একাধিক মামলা রয়েছে।”
তাই তাকে আটক করা হয় বলে জানান তিনি।
