২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চোরের হাতুড়ির আঘাতে যুবকের মৃত্যু

খুলনা মহানগরীর এক বাড়িতে চোরের হাতুড়ির আঘাতে গৃহকর্তার ভাগ্নের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 03:16 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

নিহত শামসুদ্দোহা (১৮) নগরীর রূপসা স্ট্যান্ড রোডের ইব্রাহিম ফয়েজুল্লাহর ভাগ্নে।

নড়াইলের একটি মাদ্রাসার ছাত্র শামসুদ্দোহা ঈদের ছুটিতে মামার বাড়ি বেড়াতে এসেছিলেন।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, মঙ্গলবার রাত ২টার দিকে নগরীর রূপসা স্ট্যান্ড রোডে ইব্রাহিমের বাসায় চোর ঢোকে।

“টের পেয়ে শামসুদ্দোহা চোরকে জাপটে ধরে চিৎকার করলে চোর হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।”

ওসি জানান, শামসুদ্দোহাকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।