২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে জমির বিরোধে যুবক খুন

জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 01:55 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের দামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরিফ (২০)। তার ভাই মাসুদ (২৬) ও বাবা বাবলু মিয়াকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরিফের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই সামাদ ও শাহাজাহানের জমি নিয়ে বিরোধ ছিল।

“আজ জমিতে চাষ দেওয়া নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আরিফ ঘটনাস্থলেই নিহত হন।”

পরে বাবলু মিয়া ও তার আরেক ছেলে মাসুদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।

দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, পুলিশ কাউকে গ্রেপ্তারও করেনি।