পিরোজপুরে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ট্রাক চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে স্বরূপকাঠি-বরিশাল সড়কের মাগুরা বেইলি ব্রিজের কাছে ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রিজিয়া বেগম (৬৫) মাগুরা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।
স্বরূপকাঠি থানার ওসি মনিরুর ইসলাম জানান, রিজিয়া তার মেয়ে রঞ্জু বেগমকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে ব্রিজের উত্তর পাশে ট্রাকের নিচে চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
ওই আরও জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এছাড়া স্থানীয়রা ট্রাক চালক তারিকুর রহমানসহ ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে বলে জানান তিনি।
