২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

ঢাকায় কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে বিস্ফোরণে একজন নিহত

এতে আহত হয়েছেন তিনজন। বিস্ফোরণের কারণ জানা যায়নি।

ঢাকায় কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে বিস্ফোরণে একজন নিহত

আহত তিনজনকে পাঠানো হয়েছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 01:34 AM

Updated : 26 Sep 2022, 01:35 AM

ঢাকার হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন।

সোমবার প্রথম প্রহরে বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস নামের একটি কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে এই বিস্ফোরণ ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সোয়া ১২টার দিকে মেট্রো এক্সপ্রেস নামের কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

“বিস্ফোরণে একজন মারা গেছে। দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠান হয়েছে।”

হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায় বলে জানান তিনি।

কী থেকে বিস্ফোরণ ঘটল- জানতে চাইলে এরশাদ বলেন, “তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার কারণ জানা যাবে।”

হাজারীবাগ থানার ওসি মোক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেমিকেল আনলোড করার সময় এই বিস্ফোরণ ঘটে। নিহত ব্যাক্তি কুরিয়ার সর্ভিসের একজন শ্রমিক বলে জানা গেছে।”