২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: সিগন্যাল সেক্টরের রায় ১২ সেপ্টেম্বর

বিডিআর বিদ্রোহের ঘটনায় সিগন্যাল সেক্টরের ১৬৭ জন আসামির বিরুদ্ধে মামলার রায় হবে আগামী ১২ সেপ্টেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় সিগন্যাল সেক্টরের ১৬৭ জন আসামির বিরুদ্ধে মামলার রায় হবে আগামী ১২ সেপ্টেম্বর। ১৩ নম্বর ব্যাটালিয়নের চিত্ত বিনোদন কেন্দ্রে স্থাপিত আদালত-৮ এর সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খানু মঙ্গলবার এ রায়ের তারিখ ঘোষণা দেন। ওই দিন সকাল ৯টায় সভাপতি রায় পড়ে শোনাবেন। সর্বশেষ এই যুক্তিতর্কের দিনে নায়েক সিগন্যাল আবুল বাসার মো. মুরাদ দোষ স্বীকার করেন। এ নিয়ে এই মামলার মোট তিনজন দোষ স্বীকার করলেন। গত বছর ৬ মে সিগন্যাল সেক্টরের বিচার কাজ শুরু হয়। মঙ্গলবার ছিল ৩২তম কার্যদিবস। এ মামলার মোট সাক্ষী ৭৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১১৭ ঘ.