২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যামামলা: অব্যাহতি আবেদনের শুনানি শুরু

পিলখানা হত্যা মামলায় আসামিদের অব্যাহতির আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:51 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় আসামিদের অব্যাহতির আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার পর ঢাকা আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত আদালতে এজলাস বসে। গত ১৩ জুন শুনানির দিন ধার্য থাকলেও হরতালের কারণে আসামিদের আদালতে হাজির করতে না পারায় তা ২০ জুন পর্যন্ত মুলতবি করা হয়। এর আগে গত ২৩ মে ৮৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ হয়। ওই দিন শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতে বলেন, এ মামলায় মোট আটশ ৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। তাই এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক। রাষ্ট্রপক্ষের অভিযোগ শোনানো শেষ হওয়ার পর আদালত আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য জানতে চান। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এ আদালতে দুটি মামলা এক সঙ্গেই চলবে না আলাদাভাবে চলবে তা স্পষ্ট করতে হবে। এছাড়া আদালত থেকে অভিযোগপত্র চাওয়া হলেও আসামি পক্ষের আইনজীবীদের তা সরবরাহ করা হয়নি। আদালতের কাছে অভিযোগপত্র পাওয়ার জন্য কোনো আবেদন জমা পড়েনি জানালে আসামিপক্ষের আইনজীবীরা হট্টগোল শুরু করে। দুটি মামলা আলাদাভাবে চলছে জানিয়ে ওইদিন ১৩ জুন পর্যন্ত আদালত মুলতবি করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। ওই ঘটনায় বিদ্রোহ এবং হত্যা-লুণ্ঠনের অভিযোগে আলাদাভাবে বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/১০৩১ ঘ.