২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যামামলার শুনানি মুলতবি

আসামিদের হাজির করতে পিলখানা হত্যাকাণ্ড মামলার শুনানি ২০ জুন পর্যন্ত মুলতবি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামিদের হাজির করতে পিলখানা হত্যাকাণ্ড মামলার শুনানি ২০ জুন পর্যন্ত মুলতবি হয়েছে। সোমবার এ মামলার শুনানির তারিখ থাকলেও হরতালের কারণে পুলিশ কারাগার থেকে আসামিদের হাজির করতে পারেনি বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের জানান। এর মামলায় শুনানিতে এ পর্যন্ত ৮৪৭ জন আসামির সবার বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন জানিয়েছেন। গত ১২ এপ্রিল অভিযোগ গঠন শুনানির প্রথম দিনে ৮০ জন আসামির বিরুদ্ধে, ২৬ এপ্রিল ২৬০ জন আসামির বিরুদ্ধে এবং ৯ মে ৫৬৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৭১০ ঘ.