ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের অপরাধে রাইফেল সিকিউরিটি ইউনিটের (বর্তমানে বর্ডার গার্ড সিকিউরিটি ইউনিট) ১০৯ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে পিলখানায় স্থাপিত বিশেষ আদালত। খালাস পেয়েছেন বাকি চার আসামি।
সোমবার সকালে বিশেষ আদালতের সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
খালাস পাওয়া দুজন কৃতকর্মের জন্য আদালতের কাছে ক্ষমা চেয়েছিলেন। তারা হলেন- সিপাহী ওয়াজেদ আলী মোল্লা ও সিপাহী কমর উদ্দিন। অন্য দুজন হলেন হাবিলদার দেলোয়ার হোসেন এবং ল্যান্সনায়েক ইউসুফ আলী।
আদালতের রায়ে সর্বোচ্চ সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ৩৪ জনের। এছাড়া এক জনের ৬ বছর, দুজন ৫ বছর, এক জন ৪ বছর ৬ মাস, ছয় জন ৪ বছর, ছয় জন ৩ বছর, দুজন ৩ বছর ৬ মাস, এক জন ২ বছর ৬ মাস, ১০ জন ২ বছর, ২১ জন ১ বছর, দুজন ৯ মাস, ১৬ জন ৬ মাস এবং সাত জন ৪ মাস কারাদণ্ড হয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের বেসামরিক কারাগারে সাজা খাটতে হবে রায়ের দিন থেকেই।
রায়ের পর আসামিদের কারাগারে ফিরিয়ে নিতে প্রিজন ভ্যানে তোলার সময় সাজাপ্রাপ্ত অনেকে 'এ রায় মানি না' বলে একসঙ্গে চিৎকার করে ওঠে।
গত ১৫ মে আসামিদের আ
bdnews24