২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: সিকিউরিটি ইউনিটের রায় ৫ জুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) ১১৩ জন সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া বিডিআর বিদ্রোহ মামলার রায় হবে ৫ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 12:55 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ) ১১৩ জন সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া বিডিআর বিদ্রোহ মামলার রায় হবে ৫ জুন। রোববার ১৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আদালত ভবনে স্থাপিত বিশেষ আদালত-৭-এর কার্যক্রম শেষে আদালতের সভাপতি এই রায়ের তারিখ ঘোষণা করেন। প্রসিকিউটার লেফটেন্যান্ট কর্নেল মো. আতিকুজ্জামান সাংবাদিকদের জানান, রোববার সকাল ৯টায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আদালত শুরুর পর আসামিরা তাদের চূড়ান্ত যুক্তি আদালতে উপস্থাপন করেন। যুক্তি উপস্থাপন শেষে আদালত ৫ জুন সকাল ৯টায় রায়ের তারিখ ঘোষণা করে। গত বছর ৬ মে নায়েক সুবেদার মো. আব্দুল মতিন মিয়া ১১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করেন। বিচারকার্য চলাকালে দুজন তাদের দোষ স্বীকার করেন। পিলখানায় মোট ১১টি ইউনিটের মধ্যে ইতিমধ্যে ২টি ইউনিটেরে রায় ঘোষণার মধ্য দিয়ে বিচার কার্যক্রম শেষ হয়েছে। গত বছরের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিডিআরে নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮৫২ ঘ.