২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর সদস্যের মৃত্যু

পিলখানায় বিদ্রোহ মামলায় কারাবন্দি এক বিডিআর সদস্য মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহ মামলায় কারাবন্দি এক বিডিআর সদস্য মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে হাবিলদার মতিয়ার রহমানকে (৫৩) অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, মতিয়ার হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, মতিয়ার ২৪ ব্যাটালিয়নের একজন হাবিলদার। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ২০০৯ সালের ফেব্র"য়ারির শেষ দিকে পিলখানায় জওয়ানদের সশস্ত্র বিদ্রোহে প্রাণ হারান অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরএ/১২৪৫ ঘ.