২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: খুলনায় ২৭ জওয়ানের সাজা

খুলনার বিবিজির সেক্টর সদর দপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানির ২৭ জওয়ানকে বিডিআর বিদ্রোহ মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

খুলনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বিবিজির সেক্টর সদর দপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানির ২৭ জওয়ানকে বিডিআর বিদ্রোহ মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। দুই বছর আগের বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ একটি আদালত সোমবার খুলনায় এ রায় দেয়। আসামিদের মধ্যে দুই জনকে সর্বোচ্চ ৭ বছর এবং তিন জনকে সর্বনিু ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দুই জনকে ৬ বছর, এক জনকে ৫ বছর, দ্ ুজনকে ৪ বছর, ছয় জনকে ৩ বছর, তিন জনকে ২ বছর ৬ মাস, এক জনকে ২ বছর, দুজনকে ১ বছর ৬ মাস, চার জনকে ১ বছর, এক জনকে ৬ মাস মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় অভিযুক্ত ২৭ আসামির সবাই উপস্থিত ছিলো। খুলনার বোয়ালখালিতে ২৩ রাইফেল ব্যাটালিয়নের বিশেষ আদালত ১২-এর সভাপতি রাজশাহী বিজিবি'র সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান বেলা সোয়া ১১টা এ রায় ঘোষণা করেন। সাজা পেয়েছেন- ল্যান্স নায়েক সিগন্যাল ফরিদ হোসেন ও সিপাহী আব্দুর রাজ্জাক সাত বছর, হাবিলদার মো. নুরুল ইসলাম ও সিপাহী মো. জলিল গাজী ছয় বছর, নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম পাঁচ বছর, হাবিলদার সিগন্যাল মো. সোলায়মান মিয়া ও ল্যান্স নায়েক মো. কোরবান আলী চার বছর, সিপাহী শেখ শামীম হোসেন, হাবিলদার আব্দুস সালাম, হাবিলদার এস এম রেজাউল ইসলাম, ল্যান্স নায়েক মো. মঞ্জুরুল আলম, নায়েক ওয়েল্ডার দেলোয়ার হোসেন ও নায়েক মো. আবু সাঈদ খান তিন বছর, নায়েক মো. ওমর আলী, সিগন্যালম্যান মোল্লা জাহিদুল হক ও হাবিলদার মো. রিয়াজুল ইসলাম আড়াই বছর, সিপাহী মো. আকিনুর রহমান দুই বছর, সিপাহী মো. হুমায়ূন কবীর ও সিপাহী ওয়েল্ডার মো. আব্দুর রাজ্জাক দেড় বছর, নায়েব সুবেদার নার্সিং আব্দুল গফ্ফার সরদা, নায়েব সুবেদার এ কে এম শাহ আলম, ল্যান্স নায়েক মো. মইন উদ্দিন আহমেদ ও সিপাহী মো. ইব্রাহিম বিশ্বাস এক বছর, সিপাহী চালক জি এম আফজালুর রহমান ছয় মাস, ল্যান্স নায়েক সিগন্যাল মো. নাজমুল হাসান, সুবেদার সহকারী মো. আব্দুল্লাহ ও সিপাহী মো. জামাল উদ্দিন চার মাস। দণ্ডিতদের মধ্যে চার মাসের সাজাপ্রাপ্ত তিনজন আদালতে নিজেদের দোষ স্বীকার করেছিলেন। এর আগে গত ২ এপ্রিল খুলনার ২৩ রাইফেল ব্যাটালিয়ানে বিদ্রোহের দায়ে ৫৯ বিজিবি জওয়ানকে সর্বোচ্চ ছয় বছর এবং সর্বনিম্ন চার মাসের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়। ২০০৯ সালে ২৫-২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। ওই সময় ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন খুলনার এসব জওয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমআই/১৯০০ ঘ.