২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: খুলনায় ২৭ জওয়ানের সাজা

খুলনার বিবিজির সেক্টর সদর দপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানির ২৭ জওয়ানকে বিডিআর বিদ্রোহ মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 06:34 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

খুলনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার বিবিজির সেক্টর সদর দপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানির ২৭ জওয়ানকে বিডিআর বিদ্রোহ মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। দুই বছর আগের বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ একটি আদালত সোমবার খুলনায় এ রায় দেয়। আসামিদের মধ্যে দুই জনকে সর্বোচ্চ ৭ বছর এবং তিন জনকে সর্বনিু ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দুই জনকে ৬ বছর, এক জনকে ৫ বছর, দ্ ুজনকে ৪ বছর, ছয় জনকে ৩ বছর, তিন জনকে ২ বছর ৬ মাস, এক জনকে ২ বছর, দুজনকে ১ বছর ৬ মাস, চার জনকে ১ বছর, এক জনকে ৬ মাস মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় অভিযুক্ত ২৭ আসামির সবাই উপস্থিত ছিলো। খুলনার বোয়ালখালিতে ২৩ রাইফেল ব্যাটালিয়নের বিশেষ আদালত ১২-এর সভাপতি রাজশাহী বিজিবি'র সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান বেলা সোয়া ১১টা এ রায় ঘোষণা করেন। ২০০৯ সালে ২৫-২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। ওই সময় ঢাকার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন খুলনার এসব জওয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.