বান্দরবান, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বান্দরবানের বলিপাড়া ১০ রাইফেল ব্যাটালিয়নের ৫৮ জওয়ানকে জামিন দিয়েছে আদালত।
সোমবার বান্দরবান জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউছার এ আদেশ দেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় আদালতে হাজির করলে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। এ নিয়ে ৭৫ জনের জামিন হলো।
এর আগে এ মামলায় আটক ১১০ জনের মধ্যে দুই দফায় ১৭ জনের জামিন এবং ৩৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়।
আদালতের নথি থেকে জানা যায়, বিজিবি বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৬ ফেব্র"য়ারি বলিপাড়া ১০ ব্যাটালিয়নেও বিদ্রোহ হয়।
ওই বছরের ৭মে জেলার মুখ্য বিকার বিভাগীয় হাকিম আদালতে একটি সিআর মামলা (নম্বর ৬০/০৯) দায়ের করা হয়।
ওই মামলায় ১১০ জনকে গ্রেপ্তার করে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।
এদের মধ্যে ৩৫ জনকে বিডিআর (বিজিবি) বিদ্রোহ আইনে পৃথক মামলা গত বছরের ৯ নভেম্বর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
জামিন পাওয়া বিজিবি সদস্যদের আইনজীবী কাজী মহতুল হোসাইন যত
bdnews24