২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহের মামলায় দণ্ডিতের মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডিত এক আসামি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডিত এক আসামি মারা গেছেন। চার মাসের সাজাপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুল মোতালেব (৫৪) ২০০৯ সালে বিদ্রোহের সময় দিনাজপুর সেক্টরে কর্মরত ছিলেন। মোতালেবের খালাতো ভাই আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় রায়ে দিনাজপুরে স্থাপিত বিশেষ আদালত তাকে চার মাসের সাজা দেয়। এর মধ্যে দেড়মাস শেষ হয়েছে। সাজা ভোগের সময় মোতালেব অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা করলে তার পেটে টিউমারের সঙ্গে ক্যান্সার ধরা পড়ে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুরে চিকিৎসার পর গত মাসে মোতালেবকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আনা হয়। পরে সেখান থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭০৬ ঘ.