২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে বিডিআর জওয়ানের মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি এক বিডিআর জওয়ানের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

গাজীপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি এক বিডিআর জওয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মৃত সন্তোষ চন্দ্র সূত্রধর (৩০) বিডিআর-৪৪ ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার রামচণ্ডী গ্রামে। বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ২০১০ সালের ২৬ এপ্রিল ঢাকায় গ্রেপ্তারের পর তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিলো। উপ-কারারক্ষী মো. মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, সন্তোষ কারাগারের কপোতাক্ষ ভবনের ষষ্ঠ তলার ২০ নম্বর কক্ষে থাকতেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে অসুস্থ বোধ করলে তাকে কারাগারের হাসপাতালে পাঠানো হয়। ভোর পৌনে ৫টার দিকে আশঙ্কাজনক অবস্থায় সন্তোষকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৫টার দিকে চিকিৎসক সন্তোষকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে সন্তোষের লাশ হস্তান্তর করা হয় বলে মুশফিকুর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭২৬ ঘ.