২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: পিলখানায় সেক্টর সদর ইউনিটের রায় ৯ মে

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টরের সেক্টর সদর ইউনিটের ৮৪ সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া বিদ্রোহ মামলার রায় ৯ মে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টরের সেক্টর সদর ইউনিটের ৮৪ সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া বিদ্রোহ মামলার রায় ৯ মে। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় এ ইউনিটের মামলাটি প্রথম হলেও এর আগে গত ১ ফেব্র"য়ারী রেকর্ড উইংয়ের ১১১ জনের বিরুদ্ধে মামলার রায় হয়। সেক্টর সদর ইউনিটের অধিনায়ক ও মামলার প্রসিকিউটর মেজর তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার আদালতে প্রসিকিউশনের পক্ষে আসামীদের দেওয়া যুক্তি খণ্ডন করা হয়। পরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বক্তব্য শুনে আদালত রায়ের তারিখ ঘোষণা করেন। পিলখানার ১৩ বিজিবি ব্যাটালিয়নের চিত্ত বিনোদন কেন্দ্রে স্থাপিত বিশেষ আদালত-১১তে এই বিচার কাজ চলছে। এই মামলার ৮৪ আসামির বিরুদ্ধে ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। পরে আসামিদের পক্ষে ১৮ জনের সাফাই সাক্ষী দেন। এছাড়া আসামীদের আ