২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বিদ্রোহ: মামলার রায় ২৫ এপ্রিল

বিজিবি বিদ্রোহে খাগড়াছড়ির ৭১ জওয়ানের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৫ এপ্রিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

খাগড়াছড়ি, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিবি বিদ্রোহে খাগড়াছড়ির ৭১ জওয়ানের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৫ এপ্রিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সেক্টর সদরদপ্তরে ১৫ নম্বর বিশেষ আদালতে বিচারের কাজ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। আদালতে প্রসিকিউটরের বক্তব্য এবং যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়। বিচারক প্যানেলের প্রধান হিসেবে ছিলেন খাগড়াছড়ি সেক্টর সদরের বিজিবি কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হক। তাকে সহায়তা করেন রাঙ্গামাটির ২৬ বিজিবি বড়কলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইয়েদিস সাকলাইন, চট্টগ্রামের ২৮ বিজিবির গোয়েন্দা কর্মকর্তা মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহম্মেদ। বিশেষ পিপি হিসেবে ছিলেন অ্যাডভোকেট গাজী জিল্লুর রহমান ও আমিনুর রহমান খান। প্রসিকিউটর ছিলেন ৩০ বজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন এবং ফ্রেন্ড অব দ্য একিউজড ছিলেন ২১ বিজিবির মেজর মাজেদুর জাবেদ। আসামিদের আইনি সহায়তা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব এবং খাগড়াছড়ি জজ আদালতের অ্যাডভোকেট সুপাল চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.