২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: চট্টগ্রামে যুক্তি-তর্ক শুনানি শুরু

চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর (বর্তমানে বিজিবি) প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের ঘটনায় সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তি-তর্কের শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর (বর্তমানে বিজিবি) প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের ঘটনায় সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তি-তর্কের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ানে স্থাপিত বিশেষ আদালত-১৬ তে এ শুনানি হয়। আদালতের প্রসিকিউটর লে. কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ৫০ আসামির বিপক্ষে যুক্তি-তর্ক শুনানি হয়েছে। বিশেষ আদালত বুধবার সকাল ৯টায় আবার বসবে। গত ৩০ মার্চ পর্যন্ত বিশেষ আদালতে টানা আটদিনে মোট ৭৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। এ মামলায় মোট সাক্ষীর সংখ্যা ১৪৩ জন। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"যারি ঢাকায় পিলখানায় তখনকার বিডিআর সদরদপ্তরে বিদ্রোহে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত রাইফেলস প্রশিক্ষণ কেন্দ্রে জওয়ানরা বিদ্রোহে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৪৩ ঘ.