খুলনা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় বিদ্রোহের মামলায় বিডিআরের ৫৯ সদস্যের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
খুলনায় ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এর সভাপতি রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আজম খান শনিবার এ রায় ঘোষণা করেন।
৫৯ বিডিআর সদস্যের মধ্যে ১১ জনকে সর্বোচ্চ ৬ বছর, ৩ জনকে সর্বনিম্ন ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
৬ বছর করে সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিপাহী মো. শেখ আয়ুব আলী, সিপাহী বিএম মনিরুল ইসলাম, সিপাহী মো. ফরহাদ হোসেন, সিপাহী (চালক) মো. সোলাইমান হোসাইন, সিপাহী মো. শফিউর রহমান, সিপাহী মো. জাহিদুল ইসলাম, সিপাহী মো. ইকবাল হোসেন, সিপাহী (চালক) মোকলেছুর রহমান, সিপাহী মো. মনিরুজ্জামান, সিপাহী ইব্রাহিম ঢালী ও সিপাহী মোস্তাফিজুর রহমান।
৪ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিপাহী মো. সাইদুল ইসলাম, সিপাহী মো. দেলোয়ার হোসেন ও সিপাহী মো. নুর উদ্দিন।
৩ বছর ৬ মাস করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিপাহী ইমদাদুল হক, সিপাহী মুহাম্মদ ফারুক হোসেন, সিপাহী মো. নুর আলম বাবু ও সিপাহী মো. রফিকুল ইসলাম।
৩ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সিপাহী মো. আব্দুর রউফ, সিপাহী মো. খাইরুল ইসলাম, সিপাহী মো. ফেরদৌস ওয়াহিদ, সিপাহী মেঝবা উদ্দিন, ল্যান্স নায়েক মো. আবুল ফজল, ল্যান্স নায়েক আরএম কাজী মো. আজিম উদ্দিন, সিপাহী মো. কামরুল হাসান, সিপাহী দেওয়ান জাহিদুল ইসলাম, সিপাহী মো. এরশাদ আলী ও সিপাহী মো. আইয়ুব হোসেন।
২ বছর ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন হাবিলদার মো.জহিরুল ইসলাম।
২ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন হাবিলদার মো. শহীদুল ইসলাম, হাবিলদার মো. আজাদ হোসেন, হাবিলদার মো. সোহরাব হোসেন, হাবিলদার মো. ফরহাদ আকন্দ ও সিপাহী মো. আব্দুল হামিদ।
১ বছর ৬ মাস করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন হাবিলদার এবিএম সাইফ উদ্দিন, নায়েক মো. তাজুল ইসলাম তাজু, নায়েক শেখ রজ্জব আলী, সিপাহী মো. বাছির আহমেদ, সিপাহী মো. আব্দুস সাত্তার, সিপাহী নাইম জাহান ও সিপাহী মো. নজরুল ইসলাম।
১ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন হাবিলদার মো. গিয়াস উদ্দিন, নায়েক মো. আব্দুল আউয়াল শাহ, ল্যান্স নায়েক মো. কামাল হোসেন, নায়েক পাইক নজরুল ইসলাম ও সিপাহী মো. আনোয়োর হোসেন।
৬ মাস করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সুবেদার মো. মোশারফ হোসেন, নায়েব সুবেদার মো. নাজিম উদ্দিন, নায়েক মো. শাহজাহান, সিপাহী সাহেব আলী, হাবিলদার আমিরুল হক, ল্যান্স নায়েক মো. বাবুল মিয়া, সিপাহী মো. খায়রুল ইসলাম প্রধান, সিপাহী মো. জাহাঙ্গীর আলম, সিপাহী মো. মনিরুজ্জামান শেখ ও সিপাহী মো. নাজমুল হক।
৪ মাস করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নায়েব সুবেদার মো. আবুল কালাম, সিপাহী মো. বুলবুল আজাদ ও হাবিলদার মো. নাসির মিয়া।
২০১০ সালের ২৫ অক্টোবর মামলার বিচার কাজ শুরু হয়। মোট সাত কার্য দিবস আদালত চলে। আদালতে ১০ জন আসামি তাদের দোষ স্বীকার করেন এবং ৪৯ জন নিজেদের নির্দোষ বলে দাবি করেন।
এ মামলায় মোট ৩৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ঢাকার পিলখানা সদর দপ্তরে বিডিআর জওয়ানরা বিদ্রোহ করে। এর সূত্র ধরে খুলনার ২৩ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর জওয়ানরা বিদ্রোহ করে।
২০১০ সালের ২৫ অক্টোবর বিডিআরের সুবেদার মেজর জালাল আহম্মেদ বিদ্রোহের অভিযোগে বিশেষ আদালতে ২৩ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৪৭ ঘ.
bdnews24