২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: মৌলভীবাজারে ৪৪ জনের সাজা

বিডিআর বিদ্রোহের মামলায় মৌলভীবাজারের ১৪ বিজিবি ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সর্বোচ্চ সাজা হয়েছে তিন জনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

মৌলভীবাজার, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় মৌলভীবাজারের ১৪ বিজিবি ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সর্বোচ্চ সাজা হয়েছে তিন জনের। বুধবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গলে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ এর বিচারক বিজিবির যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল এসএম ফরহাদ এ রায় দেন। এ মামলার ৪৫ আসামির মধ্যে এক জন মারা যান। তাকে বিচার কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। বাকি সবারই সাজার আদেশ হয়েছে। এদের মধ্যে- তিন জনকে সর্বোচ্চ ৭ বছর, এক জনকে ৬ বছর, সাত জনকে ৫ বছর, দুইজনকে ৪ বছর, এক জনকে ৩ বছর ৬ মাস, ছয় জনকে ৩ বছর, দুইজনকে ২ বছর ৬ মাস, সাত জনকে ২ বছর, পাঁচ জনকে ১ বছর ৬ মাস, চার জনকে ১ বছর, এক জনকে ৬ মাস এবং পাঁচ জনকে সর্বনিম্ন ৪ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০৯ সালের ফেব্র"য়ারির বিদ্রোহের ঘটনায় গত বছরের ৩০ জুন ওই ব্যাটালিয়নের সুবেদার মেজর মো. আব্দুল মান্নান আদালতে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর মধ্যে ২৩ জন আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার করলেও বাকি ২১ জন তাদের নির্দোষ বলে দাবি করেন। ২০০৯ সালে পিলখানার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১৪ ব্যাটালিয়নের এসব জওয়ান অস্ত্রহাতে ক্যাম্প ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে এবং গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। রক্তাক্ত ওই বিদ্রোহের পর বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর নাম বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পরিবর্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৪৪ ঘ.