যশোর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় যশোরে ৬৪ বিজিবি জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের ঝুমঝুমপুরে ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদরদপ্তরে ১২ নম্বর বিশেষ আদালতের কাজ শুরু হয়।
আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন কর্নেল এহিয়া আজম খান।
শুরুতে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিব আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
এরপর অভিযোগ গঠন করা হয় এবং বিকাল ৫টা পর্যন্ত চারজনের সাক্ষ্য গ্রহণ চলে।
আদলতের কাজ শেষে বুধবার সকাল ৯টা পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করা হয়।
প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, আদালতে ২৭ জন সাক্ষীর তালিকা দেওয়া হয়েছে। এরমধ্যে চারজন সাক্ষ্য দিয়েছেন।
শুনানি চলাকালে ৬৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যশোরের ঝুমঝুমপুর ২২ রাইফেলস ট্রেনিং সেন্টারের জওয়ানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২১ ঘ.
bdnews24