২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: চট্টগ্রামে আরো ১৩ জনের সাক্ষ্য

বিডিআর বিদ্রোহের ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের বিশেষ আদালতে সোমবার আরো ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের বিশেষ আদালতে সোমবার আরো ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণের ষষ্ঠদিনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ সাক্ষ্য নেওয়া হয়। এর মধ্যে ১২ জন বিজিবি সদস্য এবং একজন স্থানীয় ঢেমশা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর।। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম। আদালতের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশেষ আদালত মঙ্গলবার সকাল ৯টায় আবার বসবে। এ পর্যন্ত ৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই মামলার মোট সাক্ষী ১৪৩ জন। সাক্ষ্যগ্রহণ চলাকালে গ্রেপ্তার ১৫৩ জন বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়। রোববার এ মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়। তখন পিলখানার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাতকানিয়া বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারের জওয়ানরা। রক্তাক্ত বিদ্রোহের পর বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর নাম বাংলাদেশ রাইফেলস বা বিডিআর বদলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯২৫ ঘ.