২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিদ্রোহের মামলায় অভিযোগ গঠন

বিদ্রোহের ঘটনায় খুলনায় রোববার ২৭ বিজিবি জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

খুলনা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় খুলনায় রোববার ২৭ বিজিবি জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। খুলনা সেক্টর সদরদপ্তর ও উপকূলীয় সহায়ক কোম্পানিতে বিদ্রোহের ঘটনায় এ অভিযোগ গঠন করা হল। বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) সেক্টর সদরদপ্তরে স্থাপিত ১২ নম্বর বিশেষ আদালতে এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দেন আটজন। বিকালে আদালতের কার্যক্রম সোমবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়। আদালতে সভাপতি ছিলেন বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খাঁন। বিচার কাজে আদালকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। আদালতে অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন খুলনা সেক্টর সদরদপ্তরের জিএসও-২ মেজর এলাহী বক্স। জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ হলো- অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র লুট, মাইকিং ও মিডিয়ার সামনে উস্কানিমূলক বক্তব্য প্রদান, সড়ক অবরোধ করে যানবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভারি অস্ত্র নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, কর্মকর্তাদের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ। ঢাকার পিলখানার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ২০০৯ সালের ২৫ থেকে ২৭ ফেব্র"য়ারি এখানে ২৭ জন বিদ্রোহ করে। ল্যান্স নায়েক আবুল কালাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৫ ঘ.