চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারের বিশেষ আদালতে আরো ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
রোববার পঞ্চম দিনে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এই ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। নগরীর হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের বিশেষ আদালত-১৬ তে এই নিয়ে পাঁচদিনে ৪১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম বিশেষ আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন।
আদালতের প্রসিকিউটর লে. কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার সকাল ৯টায় বিশেষ আদালতে আবার সাক্ষ্য গ্রহণ করা হবে।"
এই মামলার মোট সাক্ষী ১৪৩ জন।
প্রসিকিউটর জানান, পঞ্চমদিনে সাক্ষ্য দেন একজন অবসরপ্রাপ্ত মেজর, একজন বেসামরিক ব্যক্তি, ট্রেনিং সেন্টারের দুই ঝাড়
bdnews24