২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: খাগড়াছড়িতে ৬০ জনের সাজা

বিডিআর বিদ্রোহে জড়িত থাকায় খাগড়াছড়ির ১১ বিজিবি ব্যাটালিয়নের ৬০ জনের কারাদণ্ডাদেশ হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজা পেয়েছেন ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 06:16 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

খাগড়াছড়ি, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে জড়িত থাকায় খাগড়াছড়ির ১১ বিজিবি ব্যাটালিয়নের ৬০ জনের কারাদণ্ডাদেশ হয়েছে। সর্বোচ্চ সাত বছর সাজা পেয়েছেন ১১ জন। খাগড়াছড়িতে বিজিবির সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ এর প্রধান কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক বৃহস্পতিবার এ রায় দেন। এ মামলার আসামিদের মধ্যে খালাস পেয়েছেন ৯ জন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আসামিদের মধ্যে ৫ বছর কারাদণ্ড হয়েছে দুজনের, ৪ বছর ৬ মাস দুজনের, ৪ বছর ছয় জনের, ৩ বছর ৬ মাস আট জনের, ৩ বছর নয় জনের, ২ বছর ৬ মাস এক জনের, ২ বছর চার জনের, ১ বছর ৬ মাস দুজনের, ১ বছর দুজনের, ৬ মাস আট জনের এবং সর্বনিু ৪ মাস সাজা হয়েছে পাঁচ জনের। ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হয়। তখন পিলখানার বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন খাগড়াছড়ির এই সাজাপ্রাপ্তরাও। রক্তাক্ত বিদ্রোহের পর বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর নাম বাংলাদেশ রাইফেলস বা বিডিআর বদলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.