চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত বিডিআর (বর্তমানে বিজিবি) ট্রেনিং সেন্টারে বুধবার সাক্ষ্য দিয়েছেন আরো ১০ জন।
হালিশহরে ২৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ানে স্থাপিত বিশেষ আদালত-১৬ এ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাদের সাক্ষ্য নেওয়া হয়।
বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম বিশেষ আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন।
আদালতের প্রসিকিউটর লে. কর্নেল শামীমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবারের ১০ জনসহ এ পর্যন্ত মোট ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
লে. কর্নেল শামীম জানান, সাতজন বিডিআর সদস্য এবং সাতকানিয়ার বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে দায়িত্ব পালন করা তিন সেনা সদস্য বুধবার সাক্ষ্য দিয়েছেন।
পর্যায়ক্রমে বাকিদেরও সাক্ষ্য নেওয়া হবে, জানান তিনি।
এ ঘটনায় মোট সাক্ষী ১৪৩ জন। এর আগে মঙ্গলবার একই আদালত আটজনের সাক্ষ্য নেওয়া হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"যারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত রাইফেলস ট্রেনিং সেন্টারে (বর্তমানে বিজিবি ট্রেনিং সেন্টার) বিদ্রোহে অংশ নেয় জওয়ানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৪৬ ঘ.
bdnews24